| রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত টেকনো ড্রাগস লিমিটেড চলতি ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক ও অর্ধবার্ষিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, অক্টোবর–ডিসেম্বর ২০২৫ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ০.৪০ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ০.৪৮ টাকা।
অন্যদিকে, জুলাই–ডিসেম্বর ২০২৫ ছয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০.৮৭ টাকা, যেখানে আগের অর্থবছরের একই সময়ে তা ছিল ১.০৮ টাকা।
এছাড়া, ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭.৩৮ টাকা।
উল্লেখ্য, শনিবার (৩১ জানুয়ারি) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে এসব আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
Posted ১০:৫৮ এএম | রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity