শিরোনাম >>
শিরোনাম >>

নির্বাচনের প্রভাব পুঁজিবাজারে, সূচক ও লেনদেনে রেকর্ড উত্থান

  |   রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট

নির্বাচনের প্রভাব পুঁজিবাজারে, সূচক ও লেনদেনে রেকর্ড উত্থান
Share

জাতীয় সংসদ নির্বাচন শেষে সপ্তাহের প্রথম কার্যদিবসেই দেশের শেয়ারবাজারে ফিরেছে চাঙা ভাব। রোববার (১৫ ফেব্রুয়ারি ২০২৬) লেনদেন জুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ছিল উল্লাসের আমেজ। সূচকের বড় লাফের সঙ্গে লেনদেনের অঙ্কও বেড়েছে চোখে পড়ার মতো।

দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২০০ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬০০ দশমিক ৬৫ পয়েন্টে। গত পাঁচ মাসে এটি সর্বোচ্চ অবস্থান। সর্বশেষ ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর সূচক ছিল ৫ হাজার ৬২৭ দশমিক ৫৯ পয়েন্টে।

অন্য সূচকগুলোও পিছিয়ে ছিল না। শরিয়াহভিত্তিক ডিএসইএস ৩০ দশমিক ৩৯ পয়েন্ট যোগ করে উঠে এসেছে ১ হাজার ১২৭ দশমিক ৩৬ পয়েন্টে। একই সময়ে ডিএসই-৩০ সূচক ৮৬ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৪৫ দশমিক ১৩ পয়েন্টে অবস্থান নিয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩৯৪টি কোম্পানি। এর মধ্যে ৩৬৪টির শেয়ারদর বেড়েছে, কমেছে ২৬টির এবং ৪টির দর অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ অধিকাংশ কোম্পানির শেয়ারে ছিল ঊর্ধ্বমুখী প্রবণতা।

লেনদেনের অঙ্কও ছিল উল্লেখযোগ্য। দিনশেষে ডিএসইতে প্রায় ১ হাজার ২৭৫ কোটি ৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ৮ সেপ্টেম্বর লেনদেন হয়েছিল ১ হাজার ৪০০ কোটি ৮৪ লাখ টাকা। তুলনায় গত ১০ ফেব্রুয়ারি লেনদেন ছিল প্রায় ৭৯০ কোটি ১৫ লাখ টাকা। সেই হিসাবে এক কার্যদিবসের ব্যবধানে লেনদেন বেড়েছে প্রায় ৪৮৪ কোটি ৯৪ লাখ টাকা।

বাজারসংশ্লিষ্টদের মতে, নির্বাচনের পর রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ইতিবাচক প্রত্যাশা এবং নতুন সরকারের সম্ভাব্য অর্থনৈতিক পদক্ষেপের আশায় বিনিয়োগকারীরা কেনামুখী হয়েছেন। এর প্রভাবেই সূচক ও লেনদেন দুই ক্ষেত্রেই দেখা গেছে জোরালো উত্থান।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৩:২১ পিএম | রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com