শিরোনাম >>
শিরোনাম >>

বিতর্কিত বক্তব্যের জন্যে তিন কর্মকর্তাকে শোকজ করেছে কেন্দ্রীয় ব্যাংক

  |   মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট

বিতর্কিত বক্তব্যের জন্যে তিন কর্মকর্তাকে শোকজ করেছে কেন্দ্রীয় ব্যাংক
Share

কেন্দ্রীয় ব্যাংকের নীতিগত বিষয় নিয়ে প্রকাশ্যে বক্তব্য দেওয়ায় তিন কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। দুর্বল ব্যাংক একীভূতকরণ ও ডিজিটাল ব্যাংকের লাইসেন্স প্রদান প্রসঙ্গে গভর্নরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করার ঘটনাকে কেন্দ্র করেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ১০ দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, শোকজপ্রাপ্ত তিন কর্মকর্তা হলেন— নওশাদ মোস্তফা, একেএম মাসুম বিল্লাহ এবং গোলাম মোস্তফা শ্রাবণ। তারা বিভিন্ন কর্মকর্তা সংগঠনের নেতৃত্বে রয়েছেন।

গত ১৬ ফেব্রুয়ারি, জাতীয় সংসদ নির্বাচনের ঠিক পরের কর্মদিবসে আকস্মিকভাবে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত থেকে ওই তিন কর্মকর্তা কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন, দুর্বল ব্যাংক একীভূতকরণ নীতি এবং ব্যাংক রেজল্যুশন প্রক্রিয়া নিয়ে মতামত তুলে ধরেন। তাদের বক্তব্যে জোর দেওয়া হয়—স্বায়ত্তশাসন ব্যক্তিনির্ভর নয়, বরং প্রতিষ্ঠানভিত্তিক হওয়া উচিত।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ড. আহসান এইচ মনসুর বলেন, নির্বাচন পরবর্তী সময়ে একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে। তিনি আরও সতর্ক করেন, নিয়মবহির্ভূত কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসআর
Facebook Comments Box
Share
advertisement

Posted ১০:২৬ এএম | মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com