| বুধবার, ০৪ মার্চ ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হলো। ‘লংকাবাংলা ফিক্সড ইনকাম ফান্ড’ নামে একটি ওপেন-এন্ডেড মিউচ্যুয়াল ফান্ডের খসড়া প্রসপেক্টাস ও সারসংক্ষেপ অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার অনুষ্ঠিত কমিশনের ১০০১তম সভায়, সংস্থাটির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ-এর সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিএসইসি জানিয়েছে, ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৫ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা প্রতিষ্ঠান লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড বিনিয়োগ করেছে ২ কোটি ৫০ লাখ টাকা। অবশিষ্ট ২২ কোটি ৫০ লাখ টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত রাখা হবে। প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।
ফান্ডটির সম্পদ ব্যবস্থাপনার দায়িত্বেও রয়েছে লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট। ট্রাস্টি হিসেবে কাজ করবে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং কাস্টডিয়ান হিসেবে দায়িত্ব পালন করবে কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি।
Posted ৮:০১ এএম | বুধবার, ০৪ মার্চ ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity