কর্ণফুলী ইন্স্যুরেন্সের ‘বেস্ট রিইন্স্যুরেন্স’ পুরস্কার অর্জন

  |   রবিবার, ০৮ মার্চ ২০২৬   |   প্রিন্ট

কর্ণফুলী ইন্স্যুরেন্সের ‘বেস্ট রিইন্স্যুরেন্স’ পুরস্কার অর্জন
Share

কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটি ‘বেস্ট রিইন্স্যুরেন্স’ ক্যাটাগরিতে আইসিসি ৬ষ্ঠ ইমার্জিং এশিয়া ইন্স্যুরেন্স অ্যাওয়ার্ডস ২০২৫ পুরস্কার লাভ করেছে।

গত ৬ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককের রেমব্র্যান্ট হোটেলে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি’র পক্ষে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এ. এন. এম. ফজলুল করিম মুন্সি এ সম্মানজনক পুরস্কার গ্রহণ করেন।

অনুষ্ঠানে মোট ১৩টি ক্যাটাগরিতে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মিয়ানমারের বিভিন্ন বীমা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। দক্ষিণ এশিয়ার উদীয়মান বীমা খাতের সেরা পারফরম্যান্স ও অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার প্রদান করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন এ আয়োজনের অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে যুক্ত ছিল।-বিজ্ঞপ্তি

 

Facebook Comments Box
Share
advertisement

Posted ৪:২৩ পিএম | রবিবার, ০৮ মার্চ ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com