শিরোনাম >>
শিরোনাম >>

বীমা কোম্পানির লাইসেন্স নবায়ন ফি মওকুফের দাবি, আইডিআরএকে চিঠি দিল বিআইএ

  |   সোমবার, ০৯ মার্চ ২০২৬   |   প্রিন্ট

বীমা কোম্পানির লাইসেন্স নবায়ন ফি মওকুফের দাবি, আইডিআরএকে চিঠি দিল বিআইএ
Share

২০২৬ সালের জন্য লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিগুলোর লাইসেন্স নবায়নের অবশিষ্ট ফি মওকুফের দাবি জানিয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-কে চিঠি দিয়েছে সংগঠনটি।

বিআইএ সূত্রে জানা গেছে, সংগঠনটির ভাইস-প্রেসিডেন্ট আদিবা রহমান স্বাক্ষরিত একটি চিঠি রোববার (৮ মার্চ) বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে আইডিআরএ-এর পূর্বে জারি করা দুটি স্মারকের বিষয়েও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

চিঠিতে বলা হয়, বীমা আইনের ১১(২) ধারা অনুযায়ী কোনো বীমা প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট বছরের নিবন্ধন নবায়নের আবেদন আগের বছরের ৩০ নভেম্বরের মধ্যে কর্তৃপক্ষের কাছে জমা দিতে হয় এবং এর সঙ্গে নির্ধারিত ফি পরিশোধ করতে হয়। একই আইনের ১১(৩) ধারা অনুযায়ী আবেদন ও ফি পাওয়ার পর কর্তৃপক্ষ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন করে।

বিআইএ জানায়, আইন অনুযায়ী দেশের সব বীমা কোম্পানি ২০২৬ সালের নিবন্ধন ফি ২০২৫ সালের ৩০ নভেম্বরের মধ্যেই পরিশোধ করেছে।

এ অবস্থায় গত ১ মার্চ ২০২৬ তারিখে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল আইডিআরএ চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে। বৈঠকে ২০২৬ সালের জন্য বীমা কোম্পানিগুলোর অবশিষ্ট লাইসেন্স নবায়ন ফি পরিশোধের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানানো হয়।

একই সঙ্গে প্রয়োজন হলে বিষয়টি বাস্তবায়নের জন্য গেজেট সংশোধনের উদ্যোগ নেওয়ার আহ্বানও জানায় বিআইএ।

 

প্রতিদিনের অর্থনীতি/আরএস
Facebook Comments Box
Share
advertisement

Posted ১০:২৮ পিএম | সোমবার, ০৯ মার্চ ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com