| সোমবার, ০৯ মার্চ ২০২৬ | প্রিন্ট
ইসলামী ব্যাংক বাংলাদেশ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস কোম্পানি ‘এমক্যাশ’-এ প্রায় ২৪৫ কোটি টাকার কৌশলগত বিদেশি বিনিয়োগ নেবে। এই বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান বি১০০ হোল্ডিংস এলএলসি ইউএসএ।
সোমবার (৯ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিনিয়োগকারীদের তথ্য দিয়েছে ব্যাংকটি।
ব্যাংকের তথ্য অনুযায়ী, বিনিয়োগের পর ‘এমক্যাশ’-এর মূলধন ৫০০ কোটি টাকায় উন্নীত হবে। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, মোবাইল ব্যাংকিংয়ে ৫১ শতাংশ মালিকানা বাণিজ্যিক ব্যাংকের থাকতে হবে। তাই বিদেশি প্রতিষ্ঠানটি ৪৮.৯৯ শতাংশ শেয়ার অধিকার পাবে, যা সমপরিমাণ ২৪৪ কোটি ৯৫ লাখ টাকা।
ইসলামী ব্যাংক জানায়, নতুন বিনিয়োগ মোবাইল ব্যাংকিং সেবার পরিধি ও তারল্যকে শক্তিশালী করবে। বিনিয়োগ গ্রহণের আগে প্রয়োজনীয় নিয়ন্ত্রক অনুমোদন ও আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে।
২০১২ সালে ‘এমক্যাশ’ চালু করা হয়, এবং ২০২৬ সালের জানুয়ারিতে পৃথক সাবসিডিয়ারি কোম্পানি হিসেবে পরিচালনা শুরু করে।
Posted ২:৪১ পিএম | সোমবার, ০৯ মার্চ ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity