শিরোনাম >>
শিরোনাম >>

ঈদে এটিএমে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

  |   মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬   |   প্রিন্ট

ঈদে এটিএমে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
Share

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দীর্ঘ ছুটির সময় গ্রাহকদের আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে দেশের সব তফসিলি ব্যাংককে এটিএম বুথে পর্যাপ্ত অর্থ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে পিওএস, ই-পেমেন্ট গেটওয়ে এবং মোবাইল ফিন্যানসিয়াল সার্ভিসে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে একাধিক নির্দেশনা জারি করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) বাংলাদেশ ব্যাংক-এর পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত নির্দেশনা তফসিলি ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়। এতে বলা হয়েছে, ঈদের ছুটির সময় যাতে গ্রাহকরা কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন, সেজন্য ব্যাংকগুলোকে আগাম প্রস্তুতি নিতে হবে।

নির্দেশনায় বলা হয়, অটোমেটেড টেলার মেশিন (এটিএম) বুথে সার্বক্ষণিক সেবা নিশ্চিত করতে হবে। কোনো কারিগরি ত্রুটি দেখা দিলে দ্রুত সমাধানের ব্যবস্থা নিতে হবে এবং বুথগুলোতে পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ রাখতে হবে। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে বুথে সার্বক্ষণিক পাহারাদার রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।

পয়েন্ট অব সেল (পিওএস) সেবার ক্ষেত্রে সার্বক্ষণিক লেনদেন চালু রাখতে হবে এবং জাল-জালিয়াতি প্রতিরোধে মার্চেন্ট ও গ্রাহকদের সচেতন করতে বলা হয়েছে।

ই-পেমেন্ট গেটওয়ের মাধ্যমে কার্ডভিত্তিক ‘কার্ড নট প্রেজেন্ট’ লেনদেনের ক্ষেত্রে টু-ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবস্থা চালু রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এছাড়া মোবাইল ফিন্যানসিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী সব ব্যাংক ও তাদের সাবসিডিয়ারি প্রতিষ্ঠানকে নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে বলা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ঈদের ছুটির সময় যেকোনো অঙ্কের লেনদেনের তথ্য এসএমএস অ্যালার্টের মাধ্যমে গ্রাহকদের জানাতে হবে। পাশাপাশি ইলেকট্রনিক পদ্ধতিতে অর্থ পরিশোধ সংক্রান্ত প্রতারণা এড়াতে গ্রাহকদের সচেতন করতে প্রচার-প্রচারণা চালাতে বলা হয়েছে। গ্রাহকদের জন্য সার্বক্ষণিক হেল্পলাইন সেবাও চালু রাখতে হবে।

উল্লেখ্য, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পূর্বঘোষিত ছুটির পাশাপাশি ১৮ মার্চ অতিরিক্ত ছুটি ঘোষণার প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন করেছে। এর ফলে সরকারি-বেসরকারি অফিসে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট সাত দিনের ঈদের ছুটি থাকবে। চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসআর
Facebook Comments Box
Share
advertisement

Posted ৯:৪৬ এএম | মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com