শিরোনাম >>
শিরোনাম >>

গ্রিন বন্ড ইস্যু করে ১০০ মিলিয়ন ডলার তোলার সিদ্ধান্ত পূবালী ব্যাংকের

  |   বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬   |   প্রিন্ট

গ্রিন বন্ড ইস্যু করে ১০০ মিলিয়ন ডলার তোলার সিদ্ধান্ত পূবালী ব্যাংকের
Share

টেকসই ও সবুজ অর্থায়ন উদ্যোগ জোরদার করতে গ্রিন বন্ড ইস্যুর মাধ্যমে ১০০ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে পূবালী ব্যাংকের পরিচালনা পর্ষদ। যা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে ইস্যু করা হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকটি ১০০ মিলিয়ন মার্কিন ডলার গ্রীন বন্ড ইস্যু করতে চায়। গ্রীন বন্ড নীতির স্থায়ী ও গ্রীন ফাইন্যান্স উদ্যোগ, আইএফসি গাইডলাইনস ও বাংলাদেশ ব্যাংকের স্থায়ী ফাইন্যান্স নীতির অংশ হিসেবে এই বন্ড ইস্যু করবে পূবালী ব্যাংক।

এই উদ্যোগের মাধ্যমে পরিবেশবান্ধব ও টেকসই প্রকল্পে অর্থায়ন বাড়ানোর লক্ষ্য নিয়েছে ব্যাংকটি।

 

প্রতিদিনের অর্থনীতি/এসআর
Facebook Comments Box
Share
advertisement

Posted ১২:০৮ পিএম | বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com