শিরোনাম >>
শিরোনাম >>

শবে কদর ও ঈদ উপলক্ষে ১৭–২৩ মার্চ বন্ধ থাকবে পুঁজিবাজার

  |   বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬   |   প্রিন্ট

শবে কদর ও ঈদ উপলক্ষে ১৭–২৩ মার্চ বন্ধ থাকবে পুঁজিবাজার
Share

পবিত্র শবে কদর ও ঈদুল ফিতরের ছুটি উপলক্ষে আগামী ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিন দেশের পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে। এ সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-উভয় বাজারেই কোনো লেনদেন বা দাপ্তরিক কার্যক্রম চলবে না।

স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, ঈদুল ফিতরের নির্ধারিত ছুটির মধ্যে ১৮ মার্চ নির্বাহী আদেশে এক দিনের অতিরিক্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে ছুটির সময়কাল বেড়ে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত গড়িয়েছে।

এই সময়ের মধ্যে পুঁজিবাজারে কোনো ধরনের ট্রেডিং কার্যক্রম পরিচালিত হবে না। ঈদের ছুটি শেষে আগামী ২৪ মার্চ থেকে উভয় স্টক এক্সচেঞ্জে স্বাভাবিক কার্যক্রম আবার শুরু হবে।

ডিএসই ও সিএসই জানিয়েছে, ছুটি শেষে অফিস ও লেনদেনের সময়সূচি আগের নিয়মেই চলবে। সে অনুযায়ী অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। আর লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত। এরপর দুপুর ২টা ২০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত পোস্ট-ক্লোজিং সেশন অনুষ্ঠিত হবে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১:০২ পিএম | বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com