শিরোনাম >>
শিরোনাম >>

মেয়াদ শেষে ডিএসই থেকে তালিকাচ্যুত হচ্ছে এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড

প্রতিদিনের অর্থনীতি   |   সোমবার, ১৬ মার্চ ২০২৬   |   প্রিন্ট

মেয়াদ শেষে ডিএসই থেকে তালিকাচ্যুত হচ্ছে এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড
Share

মেয়াদ পূর্ণ হওয়ায় পুঁজিবাজার থেকে তালিকাচ্যুত করা হচ্ছে এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড। ফলে আজকের পর ফান্ডটির ইউনিট আর লেনদেনের জন্য তালিকাভুক্ত থাকবে না। ঢাকা স্টক্স এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে

ডিএসই সূত্র জানিয়েছে, ফান্ডটির ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি গত বছরের ১১ নভেম্বর এ বিষয়ে একটি চিঠি পাঠায়। সেই চিঠির পরিপ্রেক্ষিতে ৫ মার্চ অনুষ্ঠিত ডিএসইর বৈঠকে ফান্ডটির ইউনিট তালিকাচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে ফান্ডটির মেয়াদ শেষ হওয়ায় অবসায়নের অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সিদ্ধান্ত অনুযায়ী, ফান্ডটির ইউনিটগুলো স্টক এক্সচেঞ্জের তালিকা থেকে সরিয়ে নেওয়া হবে।

জানা গেছে, চলতি বছরের ১০ মার্চ ফান্ডটির মেয়াদ শেষ হয়। এর আগে ফান্ডটির মেয়াদ আরও ১০ বছর বাড়ানো এবং মেয়াদি ফান্ড থেকে বে-মেয়াদি ফান্ডে রূপান্তরের আবেদন করা হয়েছিল। তবে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) রুলস ২০০১ অনুযায়ী প্রয়োজনীয় শর্ত পূরণ না হওয়ায় আবেদনটি অনুমোদন করেনি বিএসইসি।

২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এই ফান্ডটির পরিশোধিত মূলধন ছিল প্রায় ৬১ কোটি ৭৮ লাখ ৬০ হাজার টাকা। তবে পুঞ্জীভূত লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ১০ কোটি ৭৫ লাখ টাকা। ফান্ডটির মোট ইউনিট সংখ্যা ছিল ৬ কোটি ১৭ লাখ ৮৬ হাজার ৫০। এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে ছিল ৩ দশমিক ২৪ শতাংশ ইউনিট। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৮ দশমিক ৭৬ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে দশমিক ২০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ছিল বাকি ৬৭ দশমিক ৮০ শতাংশ ইউনিট।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১:১৪ পিএম | সোমবার, ১৬ মার্চ ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com