আজ পবিত্র লাইলাতুল কদর

প্রতিদিনের অর্থনীতি ডেস্ক   |   সোমবার, ১৬ মার্চ ২০২৬   |   প্রিন্ট

আজ পবিত্র লাইলাতুল কদর
Share

আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। সোমবার সন্ধ্যার পর শুরু হবে বরকতময় এই মহিমান্বিত রাত। যথাযথ ধর্মীয় মর্যাদা, শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশের মুসলমানরা রাতটি পালন করবেন। মসজিদ, মাদ্রাসা ও ঘরে ঘরে ইবাদত-বন্দেগি, কোরআন তেলাওয়াত ও দোয়া-মোনাজাতের মাধ্যমে রাতটি কাটাবেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

ইসলাম ধর্মে লাইলাতুল কদরের গুরুত্ব অত্যন্ত বেশি। পবিত্র কোরআনের বর্ণনা অনুযায়ী, এ রাত হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম। তাই আল্লাহর সন্তুষ্টি ও রহমত লাভের আশায় এ রাতে মুসলমানরা নফল নামাজ আদায়, তসবিহ-তাহলিল, জিকির-আসকার, কোরআন তেলাওয়াত এবং দোয়া-মোনাজাতে নিজেকে নিয়োজিত রাখেন। অনেকেই ইতিকাফ পালন করে রাতটি গভীর মনোযোগে ইবাদতে কাটান।

পবিত্র রমজান মাসের এই মহিমান্বিত রাতেই মানবজাতির জন্য পথনির্দেশক হিসেবে নাজিল হয় মহাগ্রন্থ আল-কোরআন। এ কারণে মুসলমানদের কাছে রাতটি বিশেষ তাৎপর্যপূর্ণ। মহান আল্লাহর অশেষ রহমত, বরকত, নাজাত ও মাগফেরাত লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা এ রাতে বেশি বেশি ইবাদত করেন এবং নিজেদের অতীত ভুলত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করেন।

শবে কদর উপলক্ষে দেশের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। রাজধানীসহ বড় বড় মসজিদে কোরআন খতম, ওয়াজ মাহফিল এবং আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। অনেক পরিবারেও রাতজুড়ে ইবাদত ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

 

প্রতিদিনের অর্থনীতি/

Facebook Comments Box
Share
advertisement

Posted ৭:১৮ এএম | সোমবার, ১৬ মার্চ ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আজ পবিত্র আশুরা
(277 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com