শিরোনাম >>
শিরোনাম >>

২০২৬ সালের রমজান শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি

প্রতিদিনের অর্থনীতি ডেস্ক:   |   শনিবার, ০৪ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট

২০২৬ সালের রমজান শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি
Share

সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদরা জানিয়েছেন, ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশটির জ্যোতির্বিজ্ঞান সংস্থার চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেন, রমজান শুরুর চাঁদটি ১৭ ফেব্রুয়ারি বিকেল ৪টা ০১ মিনিটে জন্ম নেবে। তবে সেদিন সূর্যাস্তের এক মিনিট পরই চাঁদ অস্ত যাওয়ায় তা দেখা সম্ভব হবে না। ফলে রমজান শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার।

তিনি জানান, চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার পরই বিষয়টি নিশ্চিত করা হবে। আবুধাবিতে রমজানের শুরুতে রোজার সময়কাল হবে প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট, যা মাসের শেষে বেড়ে দাঁড়াবে ১৩ ঘণ্টা ২৫ মিনিটে। একই সময়ে দিনের দৈর্ঘ্যও ১১ ঘণ্টা ৩২ মিনিট থেকে ১২ ঘণ্টা ১২ মিনিটে বৃদ্ধি পাবে।

জ্যোতির্বিদদের হিসাবে, রমজানের শুরুতে আবুধাবির তাপমাত্রা থাকবে ১৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। মাসের শেষের দিকে বসন্তকালীন আবহাওয়ার প্রভাবে তাপমাত্রা বেড়ে ১৯ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। পুরো রমজান জুড়েই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা মৌসুমি গড়ের চেয়ে কিছুটা বেশি হতে পারে।

সূত্র: গাল্ফ নিউজ

Facebook Comments Box
বিষয় :
Share
advertisement

Posted ৩:৪৬ পিএম | শনিবার, ০৪ অক্টোবর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com