ইসলামিক ফাউন্ডেশনের নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান

প্রতিদিনের অর্থনীতি ডেস্ক   |   শনিবার, ১১ জুলাই ২০২৬   |   প্রিন্ট

ইসলামিক ফাউন্ডেশনের নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান
Share

ইসলামিক ফাউন্ডেশনের নাম ও পরিচয় ব্যবহার করে দেশের বিভিন্ন এলাকার ইমাম, খতিব, মুয়াজ্জিন এবং মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে প্রতারণার চেষ্টা করছে একটি চক্র। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

শনিবার (১১ জুলাই) এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, সম্প্রতি একটি প্রতারক চক্র ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের পরিচয় ব্যবহার করে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের মসজিদসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে টেলিফোন, মোবাইল ফোন, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে যোগাযোগ করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারকরা বিভিন্ন অজুহাতে ব্যাংক হিসাব নম্বর, মোবাইল ব্যাংকিং নম্বর, জাতীয় পরিচয়পত্রের তথ্য, মোবাইল নম্বর, মসজিদের বেতন-ভাতাসংক্রান্ত তথ্যসহ ব্যক্তিগত ও আর্থিক তথ্য সংগ্রহের চেষ্টা করছে।

ইসলামিক ফাউন্ডেশন স্পষ্টভাবে জানিয়েছে, প্রধান কার্যালয় কিংবা কোনো জেলা বা উপজেলা কার্যালয় কখনোই অননুমোদিত ব্যক্তি বা নম্বরের মাধ্যমে এ ধরনের তথ্য সংগ্রহ করে না। এছাড়া সম্মানী, ভাতা, অনুদান বা অন্য কোনো সরকারি সুবিধা দেওয়ার কথা বলে যদি কেউ ব্যাংক হিসাব, ওটিপি, পিন নম্বর, মোবাইল ব্যাংকিং তথ্য বা অন্য কোনো গোপনীয় তথ্য জানতে চায়, তবে সেটিকে প্রতারণার চেষ্টা হিসেবে বিবেচনা করতে হবে।

এ অবস্থায় দেশের সব ইমাম, খতিব, মুয়াজ্জিন, মসজিদ পরিচালনা কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের অপরিচিত ব্যক্তি বা সন্দেহজনক ফোনকলের মাধ্যমে কোনো ধরনের ব্যক্তিগত বা আর্থিক তথ্য শেয়ার না করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের নাম ব্যবহার করে কেউ কোনো তথ্য বা অর্থ দাবি করলে তা সংশ্লিষ্ট জেলা বা উপজেলা কার্যালয়ের মাধ্যমে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ইসলামিক ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে দেশের মসজিদভিত্তিক কার্যক্রম, ইমাম প্রশিক্ষণ, ধর্মীয় শিক্ষা এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

 

/জে‌বি
Facebook Comments Box
Share
advertisement

Posted ৬:৪২ পিএম | শনিবার, ১১ জুলাই ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আজ পবিত্র আশুরা
(277 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com