বাংলাদেশে ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৮ মে ২০২৬   |   প্রিন্ট

বাংলাদেশে ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে
Share

বাংলাদেশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

সোমবার (১৮ মে) বাদ মাগরিব রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ–এর ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন।

বৈঠক সূত্রে জানা যায়, ২৯ জিলকদে (১৮ মে সন্ধ্যায়) জাতীয় চাঁদ দেখা কমিটি সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করা হয়। পর্যালোচনায় নিশ্চিত হওয়া যায় যে, বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।

ধর্মমন্ত্রী জানান, আগামীকাল ১৯ মে থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে। সেই অনুযায়ী ১০ জিলহজ, অর্থাৎ ২৮ মে সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ইনশাআল্লাহ।

এই সিদ্ধান্তের মাধ্যমে দেশের মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহার তারিখ আনুষ্ঠানিকভাবে নির্ধারিত হলো।

 

/জে‌বি
Facebook Comments Box
Share
advertisement

Posted ৮:০৫ পিএম | সোমবার, ১৮ মে ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আজ পবিত্র আশুরা
(277 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com