| সোমবার, ৩০ মার্চ ২০২৬ | প্রিন্ট
জনপ্রিয় অভিনেতা শামস ইবনে ওবায়েদ (শামস সুমন)-এর মৃত্যুদাবির অর্থ দ্রুত পরিশোধ করেছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। মাত্র দুই কর্মদিবসের মধ্যেই ২ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।
গত ২৫ মার্চ রাজধানীতে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড (চ্যানেল আই)-এর কনফারেন্স রুমে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে চ্যানেল আই কর্তৃপক্ষের উপস্থিতিতে মরহুমের স্ত্রীর হাতে এই চেক তুলে দেওয়া হয়।
চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্ধানী লাইফের চেয়ারম্যান মজিবুল ইসলাম, মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ ইদ্রিস মিয়া তালুকদার এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. ফজলুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের বার্তা প্রধান ও বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজসহ মরহুমের পরিবারের সদস্যরা।
অনুষ্ঠানে বক্তারা দ্রুত সময়ে দাবির অর্থ পরিশোধকে গ্রাহকসেবার প্রতি প্রতিষ্ঠানের প্রতিশ্রুতির উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
Posted ৮:৩৮ এএম | সোমবার, ৩০ মার্চ ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity