প্রতিদিনের অর্থনীতি | সোমবার, ৩০ মার্চ ২০২৬ | প্রিন্ট
নারীদের আর্থিক ক্ষমতায়ন ও অন্তর্ভুক্তি জোরদারে নতুন উদ্যোগ নিয়েছে সাজেদা ফাউন্ডেশন। এ লক্ষ্যে সংস্থাটির ১৫৮ কোটি ৫০ লাখ টাকার ‘অরেঞ্জ বন্ড’ ইস্যুর প্রস্তাব অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সোমবার (৩০ মার্চ) কমিশনের ১০০৬তম জরুরি সভায় এই বন্ডের অনুমোদন দেওয়া হয়। এটি দেশের ইতিহাসে প্রথম ‘অরেঞ্জ বন্ড’ হিসেবে বিবেচিত হচ্ছে, যা মূলত নারী উদ্যোক্তাদের আর্থিক সহায়তা জোরদার করার লক্ষ্যেই চালু করা হচ্ছে।
১ থেকে ৩ বছর মেয়াদি এই বন্ডে ৭ থেকে ১১ দশমিক ৫০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা নির্ধারণ করা হয়েছে। বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী ব্যক্তিদের কাছে ইস্যু করা হবে।
সংগৃহীত অর্থ সাজিদা ফাউন্ডেশনের মাইক্রোফাইন্যান্স কার্যক্রমে ব্যবহার করা হবে, যার মাধ্যমে নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাড়ানো এবং তাদের স্বনির্ভর করে তোলার উদ্যোগ নেওয়া হবে।
বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এবং অ্যারেঞ্জার হিসেবে থাকবে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস।
এ বন্ডের অর্থ ব্যবহারের স্বচ্ছতা ও সামাজিক প্রভাব মূল্যায়নে আন্তর্জাতিক সংস্থা ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট এক্সচেঞ্জ(IIX) ইতিবাচক মতামত দিয়েছে।
Posted ৬:৩৭ পিএম | সোমবার, ৩০ মার্চ ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity