প্রতিদিনের অর্থনীতি | শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ | প্রিন্ট
জ্বালানি সাশ্রয় উদ্যোগের অংশ হিসেবে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর (এনবিএফআই) অফিস সময় এক ঘণ্টা কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সূচি অনুযায়ী, এসব প্রতিষ্ঠানের কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
শনিবার (৪ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ নির্দেশনা জারি করে জানায়, সিদ্ধান্তটি ৫ এপ্রিল থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
এর আগে এসব প্রতিষ্ঠানের অফিস সময় ছিল সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত। নতুন সময়সূচি সরকারের জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা হয়েছে।
প্রসঙ্গত, জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দেশের সব সরকারি-বেসরকারি অফিসের সময় এক ঘণ্টা কমিয়ে ৭ ঘণ্টা করা হয়েছে। পাশাপাশি সন্ধ্যা ৬টার পর শপিংমল ও দোকানপাট বন্ধ রাখাসহ বিদ্যুৎ সাশ্রয়ে বিভিন্ন পদক্ষেপ কার্যকর করা হয়েছে।
Posted ৮:২০ পিএম | শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity