শিরোনাম >>
শিরোনাম >>

ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি হলেন আলতাফ হুসাইন

প্রতিদিনের অর্থনীতি   |   রবিবার, ১২ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি হলেন আলতাফ হুসাইন
Share

দেশের বেসরকারি খাতের অন্যতম শীর্ষ ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আলতাফ হুসাইন।

রোববার (১২ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার (১৩ এপ্রিল) থেকে তার এ দায়িত্ব কার্যকর হবে। একই সভায় বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ওমর ফারুক খানকে দেড় মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার পরিপ্রেক্ষিতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

আলতাফ হুসাইন এর আগে ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ব্যাংকিং খাতে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার। তিনি বিনিয়োগ ব্যবস্থাপনা, কর্পোরেট ও এসএমই খাতে গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

২০০৪ সালে ভাইস প্রেসিডেন্ট হিসেবে ইসলামী ব্যাংকে যোগদানের মাধ্যমে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু হয়। দায়িত্বগ্রহণের মাধ্যমে তিনি এখন ব্যাংকটির শীর্ষ নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করবেন।

 

প্রতিদিনের অর্থনীতি/আরএস
Facebook Comments Box
Share
advertisement

Posted ৯:১২ পিএম | রবিবার, ১২ এপ্রিল ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com