প্রতিদিনের অর্থনীতি | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ | প্রিন্ট
ভালো আর্থিক পারফরম্যান্সের ধারাবাহিকতায় শেয়ারহোল্ডারদের জন্য ২২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০২৫ নিরীক্ষিত প্রতিবেদন অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেয় কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) অনুষ্ঠিত পর্ষদ সভায় কোম্পানির আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে বিনিয়োগকারীদের জন্য এই লভ্যাংশ অনুমোদন করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
কোম্পানির প্রকাশিত তথ্য অনুযায়ী, আলোচ্য হিসাববছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৪ টাকা ৮১ পয়সা, যা আগের বছরের ৪ টাকা ১৯ পয়সার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
অন্যদিকে, গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১ টাকা ২৬ পয়সা।
শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৩ জুন বেলা ১২টায় ডিজিটাল প্ল্যাটফরমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সভায় অংশগ্রহণের যোগ্যতা নির্ধারণে আগামী ১৩ মে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
Posted ৮:১০ পিএম | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity