প্রতিদিনের অর্থনীতি | শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ | প্রিন্ট
সমাপ্ত ২০২৫ হিসাববছরে স্থিতিশীল আর্থিক পারফরম্যান্সের ভিত্তিতে শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি।
কোম্পানি সূত্রে জানা গেছে, গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে পরিচালনা পর্ষদ এ লভ্যাংশ অনুমোদন করেছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, আলোচ্য বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৮৭ পয়সা, যা আগের বছরের ১ টাকা ৮৫ পয়সার তুলনায় সামান্য বেশি।
২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫০ টাকা ৬৯ পয়সা। আগের বছর একই সময়ে এ মূল্য ছিল ৫০ টাকা ১৭ পয়সা।
শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ১৮ জুন ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সভায় অংশগ্রহণের যোগ্যতা নির্ধারণে ২০ মে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
Posted ৮:২২ এএম | শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity