প্রতিদিনের অর্থনীতি | সোমবার, ২০ এপ্রিল ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই ব্রোকারেজ হাউস তাদের একজন করে অথরাইজড রিপ্রেজেন্টেটিভ (এআর) প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
ডিএসই সূত্রে জানা গেছে, সিভিসি ব্রোকারেজ লিমিটেড (ডিএসই ট্রেক নং-৩০৬) তাদের অথরাইজড রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালনকারী মো. আল ইমরানকে প্রত্যাহার করেছে।
অন্যদিকে শান্তা সিকিউরিটিজ লিমিটেড (ডিএসই ট্রেক নং-৩৯) তাদের অথরাইজড রিপ্রেজেন্টেটিভ শরিফ শামসের রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে।
তবে এআর প্রত্যাহারের পেছনের কারণ সম্পর্কে সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানই আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।
পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন, ব্রোকারেজ হাউসগুলোতে নিয়মিত প্রশাসনিক পুনর্বিন্যাস, কর্মদক্ষতা মূল্যায়ন কিংবা অভ্যন্তরীণ নীতিমালার অংশ হিসেবেই এ ধরনের পরিবর্তন আনা হয়ে থাকে।
Posted ৭:৩৯ পিএম | সোমবার, ২০ এপ্রিল ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity