শিরোনাম >>
শিরোনাম >>

ইস্টার্ন ব্যাংকের নতুন এমডি হাসান ও রশিদ

প্রতিদিনের অর্থনীতি ডেস্ক   |   মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

ইস্টার্ন ব্যাংকের নতুন এমডি হাসান ও রশিদ
Share

ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব নিয়েছেন অভিজ্ঞ ব্যাংকার হাসান ও. রশিদ। দীর্ঘদিন দায়িত্বে থাকা আলী রেজা ইফতেখারের স্থলাভিষিক্ত হলেন তিনি।

সোমবার (২০ এপ্রিল) ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, তিন দশকেরও বেশি সময়ের সমৃদ্ধ অভিজ্ঞতা নিয়ে নতুন এই দায়িত্বে যোগ দিয়েছেন হাসান ও. রশিদ। এর আগে তিনি প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। পাশাপাশি ইস্টার্ন ব্যাংকেও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে তার।

কর্মজীবনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি। এর মধ্যে রয়েছে ক্রেডিট অ্যাগ্রিকোল ইন্দোসুয়েজ, এইচএসবিসি এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, রূপান্তরমূলক নেতৃত্ব, উদ্ভাবনী চিন্তা এবং কৌশলগত ব্যবস্থাপনায় দক্ষতার জন্য হাসান ও. রশিদ সুপরিচিত। ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত ইস্টার্ন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে তার নেতৃত্বে ব্যাংকটির কার্যক্রমে উল্লেখযোগ্য সম্প্রসারণ ঘটে।

শিক্ষাজীবনে তিনি যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল ইউনিভার্সিটি থেকে অর্থনীতি ও ব্যবসায় প্রশাসনে স্নাতক এবং থান্ডারবার্ড স্কুল অব গ্লোবাল ম্যানেজমেন্ট থেকে আন্তর্জাতিক ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি ‘ওয়াল স্ট্রিট জার্নাল স্টুডেন্ট অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ লাভ করেন এবং যুক্তরাজ্যভিত্তিক ওমেগা থেকে ‘ক্রেডিট প্রফেশনাল’ সনদ অর্জন করেছেন।

ইস্টার্ন ব্যাংক কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, তার নেতৃত্বে ব্যাংকটি নতুন উচ্চতায় পৌঁছাবে এবং গ্রাহকদের জন্য উদ্ভাবনী ও আধুনিক ব্যাংকিং সেবা আরও সম্প্রসারিত হবে।

 

প্রতিদিনের অর্থনীতি/আরএস
Facebook Comments Box
Share
advertisement

Posted ১:২৩ এএম | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com