প্রতিদিনের অর্থনীতি | বুধবার, ২২ এপ্রিল ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের পাঁচটি প্রতিষ্ঠানের আসন্ন বোর্ড সভার সময়সূচি ঘোষণা করা হয়েছে। সভাগুলোতে ২০২৫ সালের আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি লভ্যাংশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে সোমবার (২২ এপ্রিল) এ তথ্য জানা গেছে। ঘোষিত সূচি অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন উপস্থাপন করা হবে। বোর্ড অনুমোদন দিলে এসব আর্থিক তথ্য পরবর্তীতে বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে। একইসঙ্গে আলোচনায় থাকতে পারে লভ্যাংশ ঘোষণার বিষয়টিও।
ডিএসইর তথ্য অনুযায়ী—
ডাচ্ বাংলা ব্যাংক পিএলসি : ২৮ এপ্রিল, বিকেল ৩টা
রূপালী ব্যাংক পিএলসি : ২৮ এপ্রিল, দুপুর ২ টা ১৫ মিনিটে
সাউথইস্ট ব্যাংক পিএলসি : ২৯ এপ্রিল, দুপুর ২ টা ৩০ মিনিটে
উত্তরা ব্যাংক পিএলসি : ২৯ এপ্রিল, বিকেল ৩টা
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি : দুপুর ২ টা ৩০ মিনিটে
ট্রাস্ট ব্যাংক পিএলসি : ২৯ এপ্রিল, দুপুর ২ টা ৩০ মিনিটে
এর মধ্যে স্ট্যান্ডার্ড ব্যাংক ও ট্রাস্ট ব্যাংক একই সভায় ২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পাবে।
উল্লেখ্য, প্রতিটি ব্যাংকের বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে, যা বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।
Posted ১:২৩ পিএম | বুধবার, ২২ এপ্রিল ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity