শিরোনাম >>
শিরোনাম >>

মিডল্যান্ড ব্যাংকের ৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা

প্রতিদিনের অর্থনীতি   |   মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

মিডল্যান্ড ব্যাংকের ৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা
Share

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি মিডল্যান্ড ব্যাংক পিএলসি ২০২৫ সালের সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৩ শতাংশ নগদ এবং ৩ শতাংশ বোনাস শেয়ার।

মঙ্গলবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে ব্যাংক সূত্রে জানা গেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৫ পয়সা, যা আগের বছরের ১ টাকা ২৪ পয়সা থেকে সামান্য বেশি।
তবে সমন্বিত শেয়ার প্রতি নগদ অর্থ প্রবাহ কমে দাঁড়িয়েছে ২ টাকা ৯০ পয়সা, যেখানে আগের বছর তা ছিল ১০ টাকা ৩৮ পয়সা।

৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৯০ পয়সা।

ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ জুন সকাল ১০টায় হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১ জুন।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৯:০০ পিএম | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com