নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান পূবালী ব্যাংক পিএলসি ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে ব্যাংক সূত্রে জানা গেছে।
আর্থিক ফলাফলে দেখা যায়, ২০২৫ সালে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়ে হয়েছে ৮ টাকা ৩৮ পয়সা, যা আগের বছরের ৫ টাকা ৯৯ পয়সার তুলনায় বেশি।
একই সময়ে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৪ টাকা ৩২ পয়সা।
ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১৬ জুন সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সভায় অংশগ্রহণ ও লভ্যাংশ পাওয়ার যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ মে।
Posted ১০:১৭ পিএম | বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity