শিরোনাম >>
শিরোনাম >>

ফিনিক্স ইন্স্যুরেন্স ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৯ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

ফিনিক্স ইন্স্যুরেন্স ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা
Share

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০২৫ সালের জন্য শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর এ ঘোষণা আসে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত আর্থিক তথ্যানুযায়ী, আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ২ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ৫১ পয়সা।

এছাড়া ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৩ টাকা ৮৫ পয়সা।

ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ জুলাই বিকাল ৩টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ জুন।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৬:০৫ পিএম | বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com