নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০১ মে ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে।
কোম্পানি সূত্রে জানা গেছে, পরিচালনা পর্ষদের বৈঠকে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আর্থিক তথ্যানুযায়ী, আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৬৫ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ১ টাকা ৯৪ পয়সা অর্থাৎ মুনাফায় কিছুটা হ্রাস পেয়েছে।
এছাড়া ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৭০ পয়সা।
ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ জুন বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ মে।
Posted ৩:২৩ পিএম | শুক্রবার, ০১ মে ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity