শিরোনাম >>
শিরোনাম >>

সরকারি সিকিউরিটিজ বাজারে নতুন দুই প্রাইমারি ডিলার ব্র্যাক ও পূবালী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০২ মে ২০২৬   |   প্রিন্ট

সরকারি সিকিউরিটিজ বাজারে নতুন দুই প্রাইমারি ডিলার ব্র্যাক ও পূবালী ব্যাংক
Share

সরকারি সিকিউরিটিজ বাজার সম্প্রসারণে প্রাইমারি ডিলার হিসেবে যুক্ত হয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি এবং পূবালী ব্যাংক পিএলসি। এর ফলে ট্রেজারি বিল ও বন্ডের নিলাম কার্যক্রমে অংশগ্রহণকারী প্রাইমারি ডিলার ব্যাংকের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬টি।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সাম্প্রতিক এক নির্দেশনার পরিপ্রেক্ষিতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত অনুমোদন দেয়।

অর্থ বিভাগের চিঠিতে বলা হয়েছে, ‘সরকারি সিকিউরিটিজে প্রাইমারি ডিলারদের তালিকাভুক্তি ও কার্যক্রম পরিচালনা নির্দেশিকা, ২০২৫ (সংশোধিত)’ অনুযায়ী আগামী মে মাসের প্রথম কার্যদিবস থেকে তিন বছরের জন্য ব্র্যাক ব্যাংক পিএলসি ও পূবালী ব্যাংক পিএলসিকে প্রাইমারি ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রাইমারি ডিলার ব্যাংকগুলো সরকারের ঋণ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিধি অনুযায়ী, এসব ব্যাংককে সরকারের বাজেট ঘাটতি পূরণে ট্রেজারি বিল ও বন্ডের নিলামে বাধ্যতামূলকভাবে অংশ নিতে হয়। এছাড়া তারা সেকেন্ডারি বাজারে এসব সিকিউরিটিজের লেনদেন সক্রিয় রাখতেও ভূমিকা রাখে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

 

/এসআর
Facebook Comments Box
Share
advertisement

Posted ১২:৩০ পিএম | শনিবার, ০২ মে ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com