নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৫ মে ২০২৬ | প্রিন্ট
বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর চেয়ারম্যান ও সদস্য নিয়োগে বিদ্যমান সর্বোচ্চ বয়সসীমা বাতিল করেছে সরকার। এ সংক্রান্ত সংশোধনী আইনের গেজেট প্রকাশ করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ‘বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। সংশোধনের মাধ্যমে ২০১০ সালের মূল আইনের ধারা ৭-এ পরিবর্তন আনা হয়েছে।
আগের আইনে চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ছিল ৬৭ বছর। তবে নতুন সংশোধনের ফলে ওই সীমাবদ্ধতা পুরোপুরি তুলে দেওয়া হয়েছে।
সংশোধিত আইনে ধারা ৭-এর উপধারা (৩)-এর কাঠামো পুনর্বিন্যাস করা হয়েছে। এতে পূর্বের দফাগুলোর ভাষাগত ও কাঠামোগত পরিবর্তনের পাশাপাশি বয়সসীমা নির্ধারণসংক্রান্ত দফাটি বিলুপ্ত করা হয়েছে। ফলে এখন থেকে আইডিআরএ’র চেয়ারম্যান ও সদস্য নিয়োগে বয়স কোনো বাধা হিসেবে বিবেচিত হবে না।
Posted ৪:৫৪ পিএম | মঙ্গলবার, ০৫ মে ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity