শিরোনাম >>
শিরোনাম >>

আয় ধসে ইউনাইটেড ইন্স্যুরেন্স, প্রথম প্রান্তিকে ইপিএস অর্ধেকে নেমে ২৪ পয়সা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৬ মে ২০২৬   |   প্রিন্ট

আয় ধসে ইউনাইটেড ইন্স্যুরেন্স, প্রথম প্রান্তিকে ইপিএস অর্ধেকে নেমে ২৪ পয়সা
Share

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, প্রথম প্রান্তিকে মুনাফায় উল্লেখযোগ্য পতনের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি, যা প্রতিষ্ঠানটির সামগ্রিক চাপের প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি থেকে মার্চ—এই তিন মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪৫ পয়সা। ফলে বছরওয়ারি হিসাবে আয় কমেছে প্রায় ৪৭ শতাংশ, কার্যত অর্ধেকে নেমে এসেছে।

ক্যাশ ফ্লোতেও দেখা গেছে তীব্র চাপ। আলোচ্য সময়ে শেয়ারপ্রতি নগদ অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) ঋণাত্মক ২ টাকা ৭৯ পয়সায় দাঁড়িয়েছে, যেখানে এক বছর আগে একই সময়ে এটি ছিল ধনাত্মক ১১ পয়সা। এই পরিবর্তন কোম্পানির অপারেশনাল ক্যাশ জেনারেশনে দুর্বলতার ইঙ্গিত দিচ্ছে।

এদিকে, চলতি বছরের ৩১ মার্চ শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২ টাকা ১১ পয়সা।

 

/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১২:১৩ পিএম | বুধবার, ০৬ মে ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com