নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১২ মে ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের তিন কোম্পানি— এশিয়া ইন্সুরেন্স পিএলসি, কর্ণফুলী ইন্সুরেন্স পিএলসি ও ইউনিয়ন ইন্সুরেন্স পিএলসি— চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
মঙ্গলবার (১২ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এশিয়া ইন্সুরেন্সের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪০ পয়সা। অর্থাৎ বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়েছে ২৮ শতাংশ। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০ টাকা ৪২ পয়সা।
একই সময়ে কর্ণফুলী ইন্সুরেন্সের শেয়ার প্রতি আয় হয়েছে ৬৮ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৬২ পয়সা। সে হিসাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়েছে প্রায় ১০ শতাংশ। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৪ টাকা ৭০ পয়সা।
অন্যদিকে ইউনিয়ন ইন্সুরেন্সের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় হয়েছে ৬৮ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৬৭ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৯ টাকা ৯১ পয়সা।
Posted ১২:৩৩ পিএম | মঙ্গলবার, ১২ মে ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity