শিরোনাম >>
শিরোনাম >>

ঢাকা ইন্স্যুরেন্সের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৩ মে ২০২৬   |   প্রিন্ট

ঢাকা ইন্স্যুরেন্সের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
Share

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড ২০২৫ হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে।

বুধবার (১৩ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, ২০২৫ সালে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭২ পয়সা, যা আগের বছর ছিল ২ টাকা ৪১ পয়সা।

একই সময়ে শেয়ার প্রতি পরিচালন নগদ প্রবাহ দাঁড়িয়েছে ২৯ পয়সায়। আগের হিসাববছরে যা ছিল ৮৪ পয়সা।

৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৬ টাকা ৭০ পয়সা।

ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২০ জুলাই সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ জুন।

 

/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৪:৩৮ পিএম | বুধবার, ১৩ মে ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com