শিরোনাম >>
শিরোনাম >>

ডিএসইতে সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২০ মে ২০২৬   |   প্রিন্ট

ডিএসইতে সূচকের উত্থানে বেড়েছে লেনদেন
Share

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২০ মে) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। বেড়েছে আগের দিনের তুলনায় টাকার অংকে লেনদেনের পরিমাণ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১০ দশমিক ৮৪ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২২২ পয়েন্টে। ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৪ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৭৪ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে মোট ৩৮১ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৯৪ টি কোম্পানির, বিপরীতে ১৩১ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৬ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ ৮৪১ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৬৭৫ কোটি ৭৩ লাখ টাকা ।

 

/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৩:২০ পিএম | বুধবার, ২০ মে ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com