শিরোনাম >>
শিরোনাম >>

বিএসইসির অনুমোদন পেল ট্রাস্ট ব্যাংকের ৫ শতাংশ বোনাস লভ্যাংশ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২১ মে ২০২৬   |   প্রিন্ট

বিএসইসির অনুমোদন পেল ট্রাস্ট ব্যাংকের ৫ শতাংশ বোনাস লভ্যাংশ
Share

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ট্রাস্ট ব্যাংক পিএলসি ঘোষিত বোনাস লভ্যাংশে অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর ফলে ব্যাংকটির শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত বোনাস শেয়ার বিতরণে আর কোনো বাধা থাকছে না।

ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের জন্য ঘোষিত ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ইস্যুর অনুমতি দিয়েছে বিএসইসি। এ সংক্রান্ত অনুমোদনপত্র কমিশন ২০ মে ব্যাংকটিকে প্রদান করেছে।

এর আগে গত ৩ মে প্রকাশিত ঘোষণায় ট্রাস্ট ব্যাংক জানায়, সংশ্লিষ্ট হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ৮ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ।

ঘোষিত বোনাস শেয়ার পাওয়ার যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ আগের ঘোষণার মতোই আগামী ১১ জুন নির্ধারণ করা হয়েছে।

বিধি অনুযায়ী, তালিকাভুক্ত কোনো কোম্পানি বোনাস লভ্যাংশ ঘোষণা করলে তা কার্যকর করার আগে বিএসইসির অনুমোদন নিতে হয়। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই ট্রাস্ট ব্যাংকের বোনাস লভ্যাংশে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

 

/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১২:৩৬ পিএম | বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com