শিরোনাম >>
শিরোনাম >>

দ্রুত বীমা দাবি পরিশোধ ও আইডিআরএ’র নির্দেশনা মানার আহ্বান বিআইএ সভাপতির

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২১ মে ২০২৬   |   প্রিন্ট

দ্রুত বীমা দাবি পরিশোধ ও আইডিআরএ’র নির্দেশনা মানার আহ্বান বিআইএ সভাপতির
Share

দেশের বীমা শিল্পের সার্বিক উন্নয়নে দ্রুত বীমা দাবি নিষ্পত্তি এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) প্রেসিডেন্ট সাঈদ আহমেদ এমপি।

বুধবার (২০ মে) সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। “নন-লাইফ বীমা কোম্পানির চেয়ারম্যান ও মুখ্য নির্বাহী কর্মকর্তাগণের সঙ্গে বীমা সেক্টরের উন্নয়নে কর্মপন্থা নির্ধারণ ও সার্বিক বিষয়ে মতবিনিময়” শীর্ষক এ সভার আয়োজন করে বিআইএ।

সভায় নন-লাইফ বীমা খাতের বর্তমান পরিস্থিতি, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বীমা খাতের উন্নয়ন, গ্রাহকদের আস্থা বৃদ্ধি এবং শিল্পে শৃঙ্খলা প্রতিষ্ঠায় বিভিন্ন করণীয় বিষয় তুলে ধরেন অংশগ্রহণকারীরা।

সভায় বক্তব্য দেন সিটি ইন্স্যুরেন্স পিএলসির চেয়ারম্যান হোসেন আখতার, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির চেয়ারম্যান তৌহিদ সামাদ, ক্রিস্টাল ইন্স্যুরেন্স পিএলসির চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ, বিআইএ’র সাবেক প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ (পাভেল), পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মজিবুল ইসলাম, ইস্টার্ন ইন্স্যুরেন্স পিএলসির চেয়ারম্যান এএসএম ওয়াহেদুজ্জামান এবং ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স পিএলসির চেয়ারম্যান মাহবুবুর রহমান।

এছাড়া ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স পিএলসির ভাইস চেয়ারম্যান রিজওয়ান-উর রহমান এবং নিটল ইন্স্যুরেন্স পিএলসির চেয়ারম্যান এ কে এম মনিরুল হক।

সভাপতির বক্তব্যে সাঈদ আহমেদ বলেন, বীমা শিল্পের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বাড়াতে হলে দ্রুত দাবি পরিশোধ নিশ্চিত করতে হবে। একইসঙ্গে আইডিআরএ’র সব নির্দেশনা যথাযথভাবে মেনে চলতে হবে। তিনি বলেন, দেশের বীমা খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

সভায় অংশগ্রহণকারীরা বীমা খাতের উন্নয়ন ও গ্রাহকসেবা আরও কার্যকর করতে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

 

/আরএস
Facebook Comments Box
Share
advertisement

Posted ৭:৪১ পিএম | বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com