গ্রাহক আস্থার ৩০ বছর: প্রতিষ্ঠাবার্ষিকীতে নতুন অঙ্গীকার বিএনআইসির

প্রতিদিনের অর্থনীতি ডেস্ক:   |   মঙ্গলবার, ০২ জুন ২০২৬   |   প্রিন্ট

গ্রাহক আস্থার ৩০ বছর: প্রতিষ্ঠাবার্ষিকীতে নতুন অঙ্গীকার বিএনআইসির
Share

দেশের বীমা খাতে আস্থা, নির্ভরযোগ্যতা ও পেশাদার সেবার তিন দশক পূর্ণ করলো বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিএনআইসি)। ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার রাজধানীর প্রধান কার্যালয়সহ দেশের সব শাখা অফিসে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক তায়েফ বিন ইউসুফ। এছাড়া প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. সানা উল্লাহ।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তায়েফ বিন ইউসুফ বলেন, গত তিন দশকে স্বচ্ছতা, পেশাদারিত্ব ও নির্ভরযোগ্য সেবার মাধ্যমে বিএনআইসি গ্রাহকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, “এই ৩০ বছরের পথচলা শুধু একটি প্রতিষ্ঠানের সাফল্যের গল্প নয়, এটি আমাদের প্রতি গ্রাহকদের দীর্ঘদিনের বিশ্বাস ও ভালোবাসার প্রতিফলন।”

তিনি আরও বলেন, ভবিষ্যতেও গ্রাহককেন্দ্রিক সেবা আরও আধুনিক ও শক্তিশালী করার পাশাপাশি দেশের বীমা খাতের টেকসই উন্নয়নে বিএনআইসি কার্যকর ভূমিকা রেখে যাবে। নির্ভরযোগ্য ও গ্রাহকবান্ধব বীমাসেবা নিশ্চিত করাই প্রতিষ্ঠানটির অন্যতম প্রধান অঙ্গীকার বলেও উল্লেখ করেন তিনি।

মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. সানা উল্লাহ বলেন, সরকারি বিধিবিধান ও নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুসরণ করে বিএনআইসি দীর্ঘদিন ধরে মানসম্মত সেবা প্রদান করে আসছে। ভবিষ্যতেও একই ধারাবাহিকতা বজায় রেখে গ্রাহকদের আরও উন্নত সেবা নিশ্চিত করা হবে।

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ১৯৯৬ সালের মে মাসে পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে নিবন্ধিত হয় এবং একই বছরের ১ জুন আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। জুন মাসেই সাধারণ বীমা ব্যবসা পরিচালনার অনুমোদন লাভের পর প্রতিষ্ঠানটি অগ্নি, মোটর, মেরিন, ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল অল রিস্ক এবং কন্ট্রাক্টরস অল রিস্কসহ বিভিন্ন ধরনের সাধারণ বীমাসেবা প্রদান করে আসছে।

বর্তমানে দেশের প্রায় ৩৬টি শাখার মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। দীর্ঘ পথচলায় বিএনআইসি দেশের অন্যতম শীর্ষ সাধারণ বীমা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিটি দীর্ঘমেয়াদি ঋণমান নির্ধারণে ‘এএএ’ রেটিং অর্জন করেছে, যা প্রতিষ্ঠানটির শক্তিশালী আর্থিক সক্ষমতা ও বীমা দাবি পরিশোধের সামর্থ্যের প্রতিফলন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোম্পানির গ্রাহক, ব্যবসায়িক অংশীদার ও শুভানুধ্যায়ীরা বিএনআইসিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।-বিজ্ঞপ্তি

Facebook Comments Box
Share
advertisement

Posted ৩:০৭ পিএম | মঙ্গলবার, ০২ জুন ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com