মাসুদুর রহমানের ১৩তম মৃত্যুবার্ষিকীতে সন্ধানী লাইফে দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিদিনের অর্থনীতি ডেস্ক:   |   বুধবার, ০৩ জুন ২০২৬   |   প্রিন্ট

মাসুদুর রহমানের ১৩তম মৃত্যুবার্ষিকীতে সন্ধানী লাইফে দোয়া মাহফিল অনুষ্ঠিত
Share

সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোক্তা পরিচালক ও সাবেক সিআইপি আলহাজ্ব মাসুদুর রহমানের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণসভার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) কোম্পানির প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের উপস্থিতিতে মরহুমের কর্মময় জীবন ও অবদানের কথা স্মরণ করা হয়। বক্তারা বলেন, মাসুদুর রহমান ছিলেন একজন সফল উদ্যোক্তা ও দূরদর্শী ব্যবসায়ী নেতা, যিনি কোম্পানির ভিত্তি মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান মজিবুল ইসলাম, পরিচালক শাফাফ রহমান সাদ, মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব ইদ্রিস মিয়া তালুকদারসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা।

অনুষ্ঠান শেষে মরহুমের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।-বিজ্ঞপ্তি

Facebook Comments Box
Share
advertisement

Posted ১:০৫ পিএম | বুধবার, ০৩ জুন ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com