আইডিআরএ চেয়ারম্যানকে শুভেচ্ছা জানাল সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স

প্রতিদিনের অর্থনীতি ডেস্ক:   |   রবিবার, ২৮ জুন ২০২৬   |   প্রিন্ট

আইডিআরএ চেয়ারম্যানকে শুভেচ্ছা জানাল সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স
Share

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নবনিযুক্ত চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

সম্প্রতি আইডিআরএর কার্যালয়ে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে সন্ধানী লাইফের প্রতিনিধিদল নবনিযুক্ত চেয়ারম্যানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে।

এ সময় কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা এবং কোম্পানি সেক্রেটারি মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তারা চেয়ারম্যানকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং তার নেতৃত্বে দেশের বীমা খাতের উন্নয়ন, সুশাসন ও নিয়ন্ত্রক কাঠামো আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন। পাশাপাশি তার সফল দায়িত্ব পালন কামনা করেন।-বিজ্ঞপ্তি

Facebook Comments Box
Share
advertisement

Posted ১২:১৮ পিএম | রবিবার, ২৮ জুন ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com