নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৯ জুন ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে।
কোম্পানি সূত্রে জানা গেছে, রোববার (২৮ জুন) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ লভ্যাংশ ঘোষণা করা হয়।
ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২০ আগস্ট সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণের জন্য কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ জুলাই।
Posted ৯:০১ এএম | সোমবার, ২৯ জুন ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity