শিরোনাম >>
শিরোনাম >>

ডিজিটাল ঋণসেবায় নতুন পদক্ষেপ মিডল্যান্ড ব্যাংকের

প্রতিদিনের অর্থনীতি ডেস্ক:   |   সোমবার, ২৯ জুন ২০২৬   |   প্রিন্ট

ডিজিটাল ঋণসেবায় নতুন পদক্ষেপ মিডল্যান্ড ব্যাংকের
Share

মিডল্যান্ড ব্যাংক পিএলসি (এমডিবি) ‘এমডিবি ই-লোন’ নামে সম্পূর্ণ ডিজিটাল ঋণসেবা চালু করেছে, যা দেশের ব্যাংকিং খাতে ডিজিটাল রূপান্তরের ধারাকে আরও এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক নীতিগত সহায়তার প্রেক্ষাপটে চালু হওয়া এই সেবার মাধ্যমে গ্রাহকরা শাখায় না গিয়ে মোবাইল অ্যাপ ব্যবহার করেই ঋণ আবেদন, অনুমোদন এবং গ্রহণের সুযোগ পাবেন।

সোমবার (২৯ জুন) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

ব্যাংকের প্রধান কার্যালয়, গুলশান-২, ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ সেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ ইউ. আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা (সিআরও) মো. জাহিদ হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) মো. নজমুল হুদা সরকার, ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যবৃন্দ এবং বিভিন্ন বিভাগের প্রধানগণ।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ নির্দেশনার আলোকে বাণিজ্যিকভাবে ই-লোন সেবা চালুর অংশ হিসেবে এমডিবি ই-লোন চালু করা হয়েছে। এ সুবিধার আওতায় যোগ্য গ্রাহকরা সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ গ্রহণ করতে পারবেন, যার পরিশোধকাল হবে সর্বোচ্চ ১২ মাস।

অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ ইউ. আহমেদ বলেন, এমডিবি ই-লোন চালুর মাধ্যমে উদ্ভাবন, আর্থিক অন্তর্ভুক্তি এবং গ্রাহকসেবার সুবিধা বৃদ্ধির প্রতি ব্যাংকের অঙ্গীকার আরও সুদৃঢ় হয়েছে। তিনি আরও বলেন, গ্রাহকদের পরিবর্তিত চাহিদা পূরণে মিডল্যান্ড ব্যাংক ভবিষ্যতেও প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা ও সমাধান চালু করে যাবে।

দেশব্যাপী গ্রাহকদের জন্য নিরাপদ, সহজ এবং কার্যকর ঋণ গ্রহণের অভিজ্ঞতা নিশ্চিত করার মাধ্যমে এমডিবি ই-লোন ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।

 

/এসআর
Facebook Comments Box
Share
advertisement

Posted ৩:৪৮ পিএম | সোমবার, ২৯ জুন ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com