শিরোনাম >>
শিরোনাম >>

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হলেন সরোয়ার হোসেন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ৩০ জুন ২০২৬   |   প্রিন্ট

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হলেন সরোয়ার হোসেন
Share

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সরোয়ার হোসেনকে ডেপুটি গভর্নর পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। তার বর্তমান পদ থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ এবং অবসরোত্তর ছুটি (পিআরএল) স্থগিতের শর্তে এ নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. সফি উল্লাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এ নিয়োগাদেশ জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২-এর ১০(৪) অনুচ্ছেদের ক্ষমতাবলে মো. সরোয়ার হোসেনকে ডেপুটি গভর্নর হিসেবে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়েছে, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সরোয়ার হোসেন দীর্ঘদিন ধরে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

 

/এসআর
Facebook Comments Box
Share
advertisement

Posted ৫:৪৫ পিএম | মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com