সেন্ট্রাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান হলেন মোহাম্মদ মাসুদ করিম, ভাইস চেয়ারম্যান সাব্বির-উল-কবির

প্রতিদিনের অর্থনীতি ডেস্ক:   |   মঙ্গলবার, ৩০ জুন ২০২৬   |   প্রিন্ট

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান হলেন মোহাম্মদ মাসুদ করিম, ভাইস চেয়ারম্যান সাব্বির-উল-কবির
Share

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি আগামী দুই বছরের জন্য নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচন করেছে। কোম্পানির চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ মাসুদ করিম এবং ভাইস চেয়ারম্যান হিসেবে সাব্বির-উল-কবির সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (৩০ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ২৭০তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি জানিয়েছে, নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ১ জুলাই থেকে দায়িত্ব পালন শুরু করবেন।

পরিচালনা পর্ষদের আশা, নতুন নেতৃত্বের মাধ্যমে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি সুশাসন নিশ্চিত করা, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। -বিজ্ঞপ্তি

 

 

Facebook Comments Box
Share
advertisement

Posted ৬:২৯ পিএম | মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com