শিরোনাম >>
শিরোনাম >>

সার্কিট ব্রেকার নির্ধারণে বাড়ল স্টক এক্সচেঞ্জের স্বাধীনতা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০১ জুলাই ২০২৬   |   প্রিন্ট

সার্কিট ব্রেকার নির্ধারণে বাড়ল স্টক এক্সচেঞ্জের স্বাধীনতা
Share

পুঁজিবাজারে শেয়ারের দর ওঠানামা নিয়ন্ত্রণে ব্যবহৃত সার্কিট ব্রেকারসহ বিভিন্ন বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা নির্ধারণ ও বাস্তবায়নের ক্ষমতা আবারও দেশের দুই স্টক এক্সচেঞ্জের হাতে ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (৩০ জুন) অনুষ্ঠিত বিএসইসির ১০১৮তম জরুরি কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ-সংক্রান্ত একটি পূর্ববর্তী আদেশ বাতিলের সিদ্ধান্তও গৃহীত হয়।

বুধবার (১ জুলাই) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিএসইসির ভাষ্য অনুযায়ী, বিদ্যমান প্রবিধানমালা অনুসারে সার্কিট ব্রেকারের সীমা নির্ধারণসহ বাজার নিয়ন্ত্রণের বিভিন্ন মাপকাঠি নির্ধারণ ও বাস্তবায়নের এখতিয়ার মূলত ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) রয়েছে। সেই বিধানকে কার্যকর করতেই দুই স্টক এক্সচেঞ্জকে তাদের নিজস্ব প্রয়োজন ও বাজার পরিস্থিতি বিবেচনায় এসব সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে।

এর অংশ হিসেবে ২০২১ সালের ১৭ জুন জারি করা বিএসইসির আদেশ নম্বর BSEC/Surveillance/2020-975/219 বাতিল (রিপিল) করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

এ বিষয়ে বিএসইসির মুখপাত্র মো. আবুল কালাম বলেন, সার্কিট ব্রেকার ও অন্যান্য বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা নির্ধারণের ক্ষমতা প্রবিধান অনুযায়ী স্টক এক্সচেঞ্জেরই। তবে এতদিন কমিশনের নির্দেশনা অনুযায়ী এসব কার্যক্রম পরিচালিত হচ্ছিল। কমিশন এখন মনে করছে, স্টক এক্সচেঞ্জগুলোর যে প্রাতিষ্ঠানিক স্বাধীনতা রয়েছে, তা তাদের কাজে লাগানোর সুযোগ দেওয়া উচিত। তাই পূর্বের আদেশটি প্রত্যাহার করা হয়েছে।

বাজারসংশ্লিষ্টরা মনে করছেন, এ সিদ্ধান্তের ফলে ডিএসই ও সিএসই বাজার পরিস্থিতি অনুযায়ী দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে, যা বাজার ব্যবস্থাপনায় আরও কার্যকর ও সময়োপযোগী ভূমিকা রাখতে সহায়ক হতে পারে।

 

/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৯:৫১ পিএম | বুধবার, ০১ জুলাই ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com