পলিসি বিপণনে শীর্ষ ২০ কর্মকর্তাকে পুরস্কৃত করল ন্যাশনাল লাইফ

প্রতিদিনের অর্থনীতি ডেস্ক   |   বুধবার, ০১ জুলাই ২০২৬   |   প্রিন্ট

পলিসি বিপণনে শীর্ষ ২০ কর্মকর্তাকে পুরস্কৃত করল ন্যাশনাল লাইফ
Share

পলিসি বিপণনে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনকারী প্রধান কার্যালয়ের ২০ কর্মকর্তাকে বিশেষভাবে পুরস্কৃত করেছে দেশের অন্যতম শীর্ষ জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।

মঙ্গলবার (১ জুলাই) কোম্পানির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মে ও জুন মাসের প্রিমিয়াম সংগ্রহ প্রতিযোগিতায় বিজয়ী কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. খসরু চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) প্রবীর চন্দ্র দাস এফসিএ এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কাসেম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক মো. এনামুল হক। এ সময় উপ-ব্যবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন মজুমদারসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, ন্যাশনাল লাইফ গ্রাহকের অর্থের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করছে এবং দাবি পরিশোধকে সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে। বর্তমানে অনেক কোম্পানি নির্ধারিত সময়ে গ্রাহকের দাবি পরিশোধে ব্যর্থ হলেও ন্যাশনাল লাইফ সময়মতো গ্রাহকের হাতে দাবির অর্থ পৌঁছে দিচ্ছে।

মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন বলেন, যত দ্রুত দাবি পরিশোধ করা যাবে, তত বেশি বীমা পলিসি বিক্রি হবে এবং কোম্পানির প্রতি গ্রাহকের আস্থা ও সুনাম বৃদ্ধি পাবে। এ কারণেই ন্যাশনাল লাইফের প্রিমিয়াম সংগ্রহের হার ধারাবাহিকভাবে বাড়ছে। তিনি এ অর্জনকে কোম্পানির সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিত ও আন্তরিক প্রচেষ্টার ফল বলে উল্লেখ করেন। -‌বিজ্ঞ‌প্তি

 

 

Facebook Comments Box
Share
advertisement

Posted ৮:২৯ পিএম | বুধবার, ০১ জুলাই ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com