যশোরে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ব্যবসা পর্যালোচনা ও বীমা দাবির চেক হস্তান্তর

প্রতিদিনের অর্থনীতি ডেস্ক   |   শুক্রবার, ০৩ জুলাই ২০২৬   |   প্রিন্ট

যশোরে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ব্যবসা পর্যালোচনা ও বীমা দাবির চেক হস্তান্তর
Share

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর উদ্যোগে যশোর জেলায় ব্যবসা পর্যালোচনা সভা ও গ্রাহকদের মাঝে বীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।

সভায় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠপর্যায়ের ব্যবসার সার্বিক অগ্রগতি পর্যালোচনা করেন এবং কার্যক্রমকে আরও গতিশীল করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। একই সাথে গ্রাহকদের মাঝে বীমা দাবির চেক হস্তান্তর করা হয়। বক্তারা একে কোম্পানির দ্রুত ও নির্ভরযোগ্য সেবা প্রদানের প্রতিশ্রুতির অনন্য প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে বক্তারা গ্রাহকসেবার মানোন্নয়ন, ব্যবসা সম্প্রসারণ এবং সময়মতো বীমা দাবি পরিশোধের ধারাবাহিকতা বজায় রেখে প্রতিষ্ঠানের সুনাম আরও সুদৃঢ় করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এতে স্থানীয় কর্মকর্তা ও মাঠপর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন।-‌বিজ্ঞ‌প্তি

 

 

Facebook Comments Box
Share
advertisement

Posted ৪:৫২ পিএম | শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com