নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৫ জুলাই ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি মেঘনা ইন্স্যুরেন্স পিএলসি’র ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে। কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআর)।
রোববার (০৫ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড রেটিং অনুযায়ী, কোম্পানিটির দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এএএ’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-১’ ।
২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছর নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত প্রাসঙ্গিক গুণগত তথ্যের ভিত্তিতে কোম্পানিটির এই ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।
Posted ১০:৪০ এএম | রবিবার, ০৫ জুলাই ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity