শিরোনাম >>
শিরোনাম >>

সূচকের উত্থানেও কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৬ জুলাই ২০২৬   |   প্রিন্ট

সূচকের উত্থানেও কমেছে লেনদেন
Share

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৬ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়লেও আগের কার্যদিবসের তুলনায় টাকার অঙ্কে লেনদেন কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২ দশমিক ১০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৯৯ পয়েন্টে অবস্থান করছে।

এ ছাড়া শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ৪ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে, বাছাই করা ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক ১ দশমিক ২০ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯২ পয়েন্টে অবস্থান করছে।

দিন শেষে ডিএসইতে ১ হাজার ৪১৬ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৫৩০ কোটি ৭ লাখ টাকা। অর্থাৎ এক কার্যদিবসের ব্যবধানে লেনদেন কমেছে ১১৩ কোটি ৫০ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬৬টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, ১৫৫টির কমেছে এবং ৭১টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত ছিল।

 

/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৩:৪৮ পিএম | সোমবার, ০৬ জুলাই ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com