গৌরবময় ৪২ বছর উদযাপন করল ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স

প্রতিদিনের অর্থনীতি ডেস্ক   |   মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬   |   প্রিন্ট

গৌরবময় ৪২ বছর উদযাপন করল ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
Share

দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি প্রতিষ্ঠার ৪২ বছর পূর্তি ও গৌরবময় সাফল্য উদযাপন করেছে। এ উপলক্ষে মঙ্গলবার (৭ জুলাাই) ঢাকার অফিসার্স ক্লাবে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় দুই হাজার সফল উন্নয়নকর্মী, বীমা শিল্পের প্রতিনিধিসহ আর্থিক খাতের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সাঈদ আহমেদ এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। স্বাগত বক্তব্য দেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন। এ ছাড়া কোম্পানির পরিচালক ও ঊর্ধ্বতন নির্বাহীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ব্যবসা উন্নয়নে কর্মকর্তা ও উন্নয়নকর্মীদের অনুপ্রাণিত করতে আয়োজিত এ অনুষ্ঠানে কোম্পানির দাবি পরিশোধ, করপোরেট সুশাসন এবং বীমা শিল্পে বিশেষ অবদানের জন্য অর্জিত দেশীয় ও আন্তর্জাতিক পুরস্কার প্রদর্শন করা হয়। এ সময় প্রধান অতিথিসহ অতিথিরা উৎসব ও ফটোসেশনে অংশ নেন।

অনুষ্ঠানে ৫ কোটি ৭৫ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর করা হয়। পাশাপাশি শ্রেষ্ঠ এরিয়া ও জোন প্রধান এবং সফল বীমা কর্মীদের মধ্যে গোল্ড মেডেল ও বিশেষ প্রণোদনা পুরস্কার বিতরণ করা হয়।

অংশগ্রহণকারীরা বলেন, এ আয়োজন সারা দেশের উন্নয়নকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করেছে, যা কোম্পানির ব্যবসা সম্প্রসারণ ও গ্রাহকসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। -‌বিজ্ঞ‌প্তি

 

 

Facebook Comments Box
Share
advertisement

Posted ৬:৫৯ পিএম | মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com