নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ | প্রিন্ট
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৭ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচক ও ডিএস-৩০ সূচক কমলেও শরিয়াহভিত্তিক সূচকে সামান্য উত্থান দেখা গেছে। একই সঙ্গে আগের কার্যদিবসের তুলনায় লেনদেনের পরিমাণও কমেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৮ দশমিক ২৪ পয়েন্ট কমে ৫ হাজার ৭৮১ পয়েন্টে নেমে এসেছে।
অন্যদিকে শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ১ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৪ পয়েন্টে অবস্থান করছে। বাছাই করা ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক কমেছে ১০ দশমিক ৬৮ পয়েন্ট। দিন শেষে এ সূচক দাঁড়িয়েছে ২ হাজার ১৮১ পয়েন্টে।
এদিন ডিএসইতে মোট ১ হাজার ৩৮৮ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৪১৬ কোটি ৫৭ লাখ টাকা। সে হিসাবে এক কার্যদিবসের ব্যবধানে লেনদেন কমেছে প্রায় ২৮ কোটি ৫৪ লাখ টাকা।
বাজারে লেনদেনে অংশ নেওয়া ৩৯০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৬০টির শেয়ারদর বেড়েছে। বিপরীতে ১৮০টির দর কমেছে এবং ৫০টির দর অপরিবর্তিত ছিল।
Posted ২:১৯ পিএম | মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity